অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৭ অক্টোবর, ২০২৫ ৪:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ জনের হাত বিচ্ছিন্ন হওয়াসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।সোমবার (০৬ অক্টোবর) রাত ৮ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার অটোরিকশাচালক বিদ্যা মিয়া (৩০), অটোরিকশার যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)। আহত হোসাইন আহমদ তানভীরের বাম হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফিরছিলেন আহতরা।
ফেরার সময় অটোরিকশাটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স সংলগ্ন সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যালের সামনে এলে সুনামগঞ্জগামী একটি ফিড বোঝাইকৃত পিকআপ ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার উত্তর পাশের খাদে পড়ে গিয়ে অটোরিকশায় থাকা চালকসহ সব যাত্রী গুরুতর আহত হন। এরমধ্যে একজনের বাম হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পরপর পিকআপ চালক ও হেলপার গাড়ী সড়কে রেখে পালিয়ে যায়। খরবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছায়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রæত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দি-খন্ডিত হওয়া হাত ভাল ভাবে ভ্যান্ডেজ করে দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি এবং পিকআপ গাড়ীকে আটক করা হয়েছে। পিকআপ চালক পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।’
দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, সুনামগঞ্জ, শান্তিগঞ্জ