হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার তাহিয়াত আহমদ চৌধুরীকে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মাহমুদুল হাসানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাছাড়াও পিবিআই পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে এসএমপিতে উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
তাহিয়াত আহমদ চৌধুরী, এসএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ বদলি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই