অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১ অক্টোবর, ২০২৫ ১১:০৪ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার শায়লা স্মৃতি হাসপাতালের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী নোমান উদ্দিন মানিকপুর ইউপির পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। কালিগঞ্জ বাজারে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (০১ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ বাজার এলাকার শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা মরদেহটি নিখোঁজ নোমান উদ্দিনের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি বের হয়ে কালিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর আনুমানিক ১১ টার দিকে শায়লা স্মৃতি হাসপাতালে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এরমধ্যে অজ্ঞাত এক নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও জানিয়েছেন পরিবারের লোকজন।
নোমান উদ্দিনের শ্যালক সুমন আহমদ জানান, ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি বের হয়ে কালিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর আনুমানিক ১১ টার দিকে শায়লা স্মৃতি হাসপাতালে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তিনি বলেন, ‘বুধবার বিকেলে খবর পেলাম মরদেহ শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেতে পড়ে আছে।’ নোমান উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাইদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো বলে তিনি দাবি করেন।
মুক্তিপণ দাবির প্রসঙ্গে বলেন, ‘একটি অচেনা নাম্বার থেকে ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।’
তিনি বলেন, 'আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বুধবার রাত ৯টায় বলেন, ‘ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয় নি।’
জকিগঞ্জ, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার