২০ মার্চ ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ

বিশ্ব পর্যটন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন


আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত  হচ্ছে।


পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের লক্ষ্য। 

 

দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) সিলেটেও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটির শুভ উদ্বোধন করে বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। পরে পর্যটনের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

 

এছাড়া পর্যটন দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় সাইক্লিং অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী। 

 

বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদ্যাপন করে আসছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বিশ্ব পর্যটন দিবস, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ