ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে
সিলেটে দুইদিন পানি বাড়ার আশঙ্কা, তবে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ন
আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি স্থানে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের পাঠানো তথ্যনুযায়ী, আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বিকেল ৬টায় ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়নি।
আগামীকাল (২৩ সেপ্টেম্বর) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে।
আবহাওয়া, সিলেট, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন