০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৯ অপরাহ্ন


সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ছাতকে। ভূমিকম্প যেখানে উৎপত্তি হয়েছে, সেটি ডাউকি ফল্ট (ডাউকি চ্যুতি) অঞ্চলে।

এদিকে, ভূমিকম্প ভবন কেঁপে ওঠায় দুলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ভূমিকম্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ