সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট যাত্রা করলেও, স্থানীয় রপ্তানিকারক ও উৎপাদকদের কাছে এটি আশার চেয়ে হতাশার খবর হয়ে এসেছে। কারণ, সেই ফ্লাইটে সিলেটের কোনো পণ্যের ঠাঁই হয়নি। ঢাকার তৈরি পোশাক নিয়ে ফ্লাইট ইউরোপের স্পেনে রওনা দিলেও, সম্ভাবনাময় চা, কৃষিপণ্য, মাছ কিংবা কাঁচামাল রপ্তানির সুযোগ আজও অবরুদ্ধই রয়ে গিয়েছে।
ঘটা করে উদ্বোধন, জল স্যালুট আর কথার ফুলঝুরি-সবই হয়েছে। কিন্তু যারা বছরের পর বছর ধরে সিলেট থেকে রপ্তানির স্বপ্ন দেখছেন, তাদের জন্য বাস্তবে কোনো ব্যবস্থাই নেই। এমনকি স্থানীয়ভাবে বহুদিন ধরেই দাবি থাকলেও, বিমানবন্দরে এখনো একটি প্যাকেজিং হাউস পর্যন্ত স্থাপন করা হয়নি।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ স্বীকার করেছেন, এখনো রপ্তানির সুযোগ পাচ্ছে কেবল ঢাকার গার্মেন্ট কোম্পানিগুলো। ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভয়েজার’ও তাদের সঙ্গেই কাজ করছে। অথচ, প্যাকেজিং হাউস ছাড়া কৃষিপণ্য বা চা রপ্তানি করা প্রায় অসম্ভব। বিষয়টি সরকারের প্রক্রিয়াধীন বললেও, ঠিক কবে বাস্তবায়ন হবে—সে বিষয়ে কেউই নিশ্চয়তা দিতে পারছেন না।
বিশ্বজুড়ে সিলেটের চায়েও খ্যাতি থাকলেও, সেটি কাজে লাগানোর মতো ন্যূনতম অবকাঠামো নেই। যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ সিলেটি প্রবাসীর বিপুল চাহিদা থাকা সত্ত্বেও সেখানকার বাজার এখনো ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভরশীল। ব্যবসায়ী এমদাদুল হকসহ একাধিক প্রবাসী এই রিপোর্টারকে জানিয়েছেন, চা আমদানির আগ্রহ থাকলেও সরকারি বা বাণিজ্যিক সহায়তা নেই বললেই চলে।
সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ জানান, কার্গো ফ্লাইটে সিলেটের পণ্য যাওয়ার সুযোগ এখনো হয়নি, আমাদের স্থানীয় উৎপাদিত পণ্য রপ্তানির ওপর জোর দিতে হবে। বিমানবন্দরে প্যাকেজিং হাউস করার দাবি ছিল দীর্ঘদিনের। সেটি স্থাপন হলে শাকসবজিসহ কৃষিজাত পণ্য রপ্তানির দ্বার খুলবে।
সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান বলেন, সিলেট থেকে গার্মেন্টস পণ্য রপ্তানী করার সুযোগ নেই। সিলেটের ব্যবসায়ীরা কাঁচামাল রপ্তানী করার ভালো সুযোগ তৈরি হয়েছে, সেজন্য বিমানবন্দরে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও পণ্য ফ্রিজিং ব্যবস্থা চালু করতে হবে, গেলে সিলেটের ব্যবসায়ীরা সরাসরি সিলেট থেকে কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানী করতে পারবেন বলেও জানান তিনি।
সিলেট কার্গো ফ্লাইট, ওসমানী বিমানবন্দর, চা রপ্তানি, কৃষিপণ্য রপ্তানি