০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সাত দিন পর জাফলংয়ে মিলল নিখোঁজ পর্যটকের মরদেহ

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:২০ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার সাত দিন পর উদ্ধার হলো আবু সুফিয়ানের (২৬) পর্যটকের মরদেহ। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বল্লাঘাট এলাকায় ভেসে থাকা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে পানিতে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

গেল বুধবার বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলেন সুফিয়ান। সেদিন সকালে আটজন মিলে জাফলং ঘুরতে গিয়ে নদীতে সাঁতার কাটতে নামেন তারা। বিকেলের দিকে স্রোতের টানে সবাই কূলের দিকে উঠতে পারলেও নিখোঁজ হন সুফিয়ান। পরে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, পুলিশ, পর্যটক, জাফলং

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ