০৫ মে ২০২৬

দৈনন্দিন

কানাইঘাটে সুরমা নদীতে নৌকাডুবিতে বৃদ্ধ নিখোঁজ

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে ধলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের ঝিংগাবাড়ী সুরমা নদীর খেয়াঘাটে এ ঘটনা ঘটে। 

 

নিখোঁজ ধলাই মিয়া উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি ওই নৌকার মাঝি ছিলেন। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিংগাবাড়ী খেয়াঘাট এলাকায় সুরমা নদীতে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন ধলাই মিয়া। এসময় নৌকাটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায়। এসময় তিনিও পানিতে তলিয়ে যান। ধলাই মিয়া ওই নৌকার মাঝি ছিলেন বলে জানান স্থানীয়রা।

 

খবর পয়ে ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে এতে তাকে উদ্ধারে কাজ শুরু করেন। বিকেল পর্য়ন্ত তার কোনো সন্ধান মিলেনি।  

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সন্ধান শুরু করেছে। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানান তিনি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ