০৫ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

লাখাইয়ে ধরার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৮ অপরাহ্ন

ছবিঃ প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

‘গাছ শুধু লাগালেই হবে না, সংরক্ষণেও যত্নশীল হতে হবে’—এ কথা স্মরণ করিয়ে দিয়ে লাখাইয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার একটি স্কুল প্রাঙ্গণে ‘স্কুল প্রাঙ্গণে সবুজায়ন’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ সংগঠন ধরা হবিগঞ্জ জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি।

প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, মাটির ক্ষয়রোধ ও প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অস্বাভাবিক আবহাওয়া দেখা দিচ্ছে, তা মোকাবিলায় গাছ লাগানো ও সংরক্ষণ দুটোই সমান জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী ‘গাছমামা’ মো. রায়হান, মহিউদ্দিন আহমেদ রিপন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ।

পরে বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা ও বীজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তিন শতাধিক তালের বীজ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

লাখাই, হবিগঞ্জ, সংগঠন, হবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ