০৬ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ভারতে ময়নাতদন্ত শেষে দেশে ফিরবে গুলিবিদ্ধ আব্দুর রহমানের মরদেহ

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৯:১৪ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে দেশে ফেরত আসবে। বর্তমানে মরদেহটি ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

এর আগে গত শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থানার অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন আব্দুর রহমান (৩৫) নামের এক যুবক। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বড়চাতল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে আব্দুর রহমানসহ সীমান্ত এলাকার কয়েকজন অবৈধভাবে ভারতের মেঘালয়ে প্রবেশ করে মহিষ নিয়ে ফেরার সময় বিএসএফ গুলি চালায়। এ সময় অন্যরা আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হলেও আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

 

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার জানান, যেহেতু ঘটনাস্থল ভারতের ভেতরে, তাই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ভারতীয় পুলিশ। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিএসএফ বিজিবিকে জানাবে এবং দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত পাঠানো হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, সীমান্ত হত্যা, বিএসএফ, বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ