০৬ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৫:১১ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র। 

 

নিহত হোসনেয়ারা বেগম (৩০) উপজেলার ফুলতৈলছগ্রামের সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। 

 

জানা গেছে, রোববার সকাল ৮ টায় দুই শিশুর চিৎকারে বাড়ির মানুষ গিয়ে দরজা খুলতে চাইলে ঘরের দুই দিকের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হোসনেয়ারা বেগমের চার বছরের একটি ও তিন বছরের একটি  ছেলে রয়েছে। 

 

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহাব উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, প্রবাসীর স্ত্রী, মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ