এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলা বিএনপির এক জরুরি সভায় কাউন্সিলের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু হায়াতকে প্রধান নির্বাচন কমিশনার এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো.আব্দুল কাইয়ুম মজনুকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার,মো.মোশাহিদ তালুকদার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন।
বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ৩১ আগস্ট মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে কাউন্সিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে ৩ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। এরপর নির্ধারিত তারিখে পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
রাজনীতি, বিএনপি, মধ্যনগর