১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

‘জুলাই গণঅভ্যুত্থানে’ সাহসী সাংবাদিকতায় আলহাদীকে সংবর্ধনা

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৫ ৯:১১ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা পাওয়ায় এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদীকে সংবর্ধনা প্রদান করছে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম।


 মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেমের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান।
 
 তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে মহান পেশা এবং রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। এ সমাজে ভালো সাংবাদিকের সংখ্যা খুব কম। তবে সৎ ও সাহসী সাংবাদিকদের পাশে ভালো মানুষদের দাঁড়াতে হবে। এমনি একজন সৎ ও সাহসী সাংবাদিক হচ্ছেন সাংবাদিক আক্তার হোসেন আলহাদী।


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল অলি, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম,  বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নাসির উদ্দিন আনসারী, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আফরোজ আল হাবিব ও সংবর্ধিত ব্যক্তিত্ব সাংবাদিক আক্তার হোসেন আলহাদী।
 
স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ,  হাফেজ মাওলানা জহির উদ্দিন সো


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং, জুলাই গণুভ্যুত্থান, সাংবাদিকতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ