নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন
এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে হোম ম্যাচটি সিলেটে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্ভাব্য আগামী ১৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
শনিবার (২৬ এপ্রিল) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য ইকবালহোসেন।
তিনি বলেন, আমরা দুটি আন্তর্জাতিক ম্যাচ ভারত ও হংকংয়ের বিপক্ষে আয়োজন করতে আগ্রহী। এর মধ্যে একটি সিলেটে এবং আরেকটি চট্টগ্রামে করতে চাই।
গত শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ইকবাল হোসেন। মাঠের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি জানান, মাঠের কন্ডিশন ভালো। যেহেতু এখন সেখানে কোনো লিগ ম্যাচ হচ্ছে না, ঘাস একটু বড় হয়ে গেছে। তবে কিছুটা সংস্কার করলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব।
এই ম্যাচে বাংলাদেশ দলে থাকতে পারেন ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি ২০২৪ সালের ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। হামজার জন্ম সিলেটে হলেও, এখনো সিলেটবাসী তাকে গ্যালারিতে বসে খেলা দেখতে পায়নি। তাই এবারের ম্যাচটি সিলেটের দর্শকদের জন্য এক বড় সুযোগ হতে পারে।
সিলেটের আরেক সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় সামিত সোম, তিনি যদি এই ম্যাচে সুযোগ পান, তাহলে গ্যালারি ভরতে সময় লাগবে না বলে মনে করছেন বাফুফের এই সদস্য। ইকবাল বলেন, সিলেটে এর আগেও আন্তর্জাতিক ম্যাচে ভালো দর্শক উপস্থিতি ছিল। এবার হামজা-সামিত একসঙ্গে খেললে সেটা হবে আরও বড় কিছু।
জানা যায়, এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ জুনের ১০ তারিখ, সিঙ্গাপুরের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ খেলবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। আর নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চায় সিলেট জেলা স্টেডিয়ামে।
উল্লেখ্য, এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে মঙ্গোলিয়া ও ২০২৩ সালে সিশেলসের বিপক্ষে ম্যাচগুলো ছিল সেগুলো।
বাংলাদেশ বনাম ভারত ফুটবল ২০২৫, সিলেট জেলা স্টেডিয়াম, হামজা চৌধুরী বাংলাদেশ, সামিত সোম, এশিয়ান কাপ বাছাই ২০২৫, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট ফুটবল ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ সিলেট, হামজা চৌধুরী সিলেট