প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে: ফ্যাক্টওয়াচ
ফ্যাক্টচেক
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় যখন প্রতিদিনই নতুন নতুন আলোচনা উঠছে দেশজুড়ে, তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাথর উদ্ধার অভিযানে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
“সিলেটে লুকিয়ে রাখা সাদা পাথর উদ্ধার করতে গেলে, প্রশাসন এবং সাংবাদিক উপর হামলা করেছে, বিএনপির সাবেক চেয়ারম্যানের লোকজন! পরে বিএনপির সন্ত্রাসীদের তোপের মুখে অভিযান সমাপ্তি করে চলে আসে প্রশাসন।”
এই ক্যাপশনে শুক্রবার সকাল থেকে ভিডিওটি অজস্র মানুষের ফেসবুক থেকে আপলোড হতে থাকে। অনেকেই ভিডিওটি শেয়ার দিতে থাকেন।
সিলেট ভয়েস এই ভিডিওটি ফ্যাক্টচেক করে দেখেছে যে ভিডিওটি সাদা পাথর উদ্ধারে প্রশাসনের অভিযানে হামলার ঘটনার নয়। তাছাড়া ভিডিও খুব সাম্প্রতিকও নয়। ভিডিওটি ২০২৩ সালের কক্সবাজারের একটি ঘটনার।
ফেসবুকে ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় রায়ট ইউনিফর্ম পরা একদল আনসার সদস্যের সাথে সাধারণ পোশাক পরা কয়েকজনের হাতাহাতি হচ্ছে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক এবং আরো কয়েকজনকে পাশে দাড়িয়ে ভিডিও করতে দেখা যায়।
ভিডিওটিতে হ্যান্ডমাইক হাতে নীল রঙের ইউনিফর্ম পড়া একজনকে দেখা যায় উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরে যেতেও অনুরোধ করেন।
ফেসবুকের বিভিন্ন একাউন্ট থেকে ভিডিও সরাসরি আপলোড হয়েছে। আবার কিছু ভিডিও থেকে লাইভ হয়েছে বলে দেখা যায়। তবে ফেসবুক ঘেঁটে দেখা যায় শুক্রবার সকাল ৯টা ৪১ মিনিটে ‘সাদিয়া সুলতানা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথম পাবলিশ করা হয়। এই অ্যাকাউন্টের ভিডিওটি দুপুর ৩টা পর্যন্ত ৩ হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে।
ভিডিও লিঙ্ক: [ https://web.facebook.com/sadiya.sulatana.203185/videos/807945768464731/
আর্কাইভ লিঙ্ক: https://web.archive.org/web/20250822090011/https://www.facebook.com/sadiya.sulatana.203185/videos/807945768464731/?_rdc=1&_rdr
যেহেতু সিলেটের পুলিশ এবং প্রশাসনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এরকম কোন ঘটনা ঘটেনি বলে জানান, সিলেট ভয়েস ভিডিওটির মূল ঘটনা উদ্ধারে অনুসন্ধান শুরু করে।
দেখা যায়, ভিডিও ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের একটি ঘটনার সময় ধারণ করা ভিডিও। সেদিন উচ্চ আদালতের নির্দেশে শহরের প্রাচীন নদী বাঁকখালীর কস্তুরাঘাট অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে যায় যৌথ বাহিনী।
জাতীয় দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন এবং স্থানীয় ‘দরিয়ানগর নিউজ- ডিএনএন’ এর একটি ভিডিওতে ঘটনার বিস্তারিত চিত্র দেখা যায়। সেদিন বেলা ২টার দিকে দখলদার আব্দুল খালেক ও তার সাথে থাকা লোকজনের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক।
মুল ঘটনার ভিডিও: https://web.facebook.com/dorianogornews/videos/6062518470437459/
আর্কাইভ লিঙ্ক: https://web.archive.org/web/20250822083736/https://www.facebook.com/dorianogornews/videos/6062518470437459/
প্রথম আলোর সংবাদের লিঙ্ক: https://www.prothomalo.com/bangladesh/district/7jr7gdkfbw
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেট ভয়েসের ফ্যাক্টচেক বলছে যে আজ শুক্রবার ভাইরাল হওয়া ভিডিওটি সাদা পাথর উদ্ধার অভিযানে হামলার কোন ভিডিও নয়, বরং ২০২৩ সালের কক্সবাজারের একটি অভিযানের ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওটি ‘মিথ্যা’।
সিলেট, ফ্যাক্টচেক, ভাইরাল ভিডিও, সাদা পাথর উদ্ধার অভিযান, হামলা, Fact Check,