এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ন
কৃতি এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা করেছে সিলেট সোসাইটি। আজ বুধবার (২০ আগস্ট) শাহজালাল সিটি কলেজ মিলনায়তনে জাকজমকপূর্ণ এক আয়োজনে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, ‘সংবর্ধনায় যে ক্রেস্ট দেয়া হয়, তার বস্তু মূল্য বেশি না; কিন্তু এটা যে স্পিরিট বাড়ানোর জন্য দেয়া হচ্ছে। এতে তোমরা যতটা ভালো করেছো, তারচেয়েও ভালো করতে হবে।’
শুভেচ্ছা বক্তব্যে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, ‘আজকের এই মহতি আয়োজনের মাধ্যমে সংবর্ধিত শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি পরবর্তী সময়ের শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনের জন্য আগ্রহ পাবো। মানুষ বাঁচে কর্মে, বয়সে নয়। আপনাদের দশ বছরের কর্মফল এই ভালো ফলাফল। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’
রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান বলেন, ‘কৃতি শিক্ষার্থীদের প্রতি আমার আহবান, আমাদের দেশের মানুষের মধ্য থেকে মূল্যবোধ চলে যাচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবেন আপনারাই, সুতরাং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনুন। নইলে দেখবেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।’
শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ আবুল হাসান চৌধুরী বলেন, ‘তোমরা শিক্ষাজীবনের দ্বিতীয় ধাপ অতিক্রম করেছো। তোমাদের প্রতি পরামর্শ তোমরা মানবিক মানুষ হবে, নৈতিকতা সম্পন্ন মানুষ হবে। আলো ছড়াবে, শুধু নিজের জন্য না, সমস্ত পৃথিবীর জন্য, পরিবারের ও সমাজের জন্য।’