০৫ মে ২০২৬

দৈনন্দিন

পাথর লুটে জড়িত প্রশাসনের ব্যক্তিরাও ছাড় পাবে না : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৫ ৪:১৮ অপরাহ্ন


সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকলে তিনিও আইনের আওত্তায় আসবেন বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার রেজা উন নবী। 

বুধবার (২০ আগস্ট) বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, সাদাপাথর লুটের ঘটনায় বিভিন্ন দপ্তর তদন্ত করছে। সবার তদন্তই সমন্বয় করা হবে। আগামীতে যেনো পাথর লুট না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। 

গত ৭ জুলাই পাথর কোয়ারি খুলে দেয়া নিয়ে বিভাগীয় কমিশনারের বক্তব্য পাথর লুটপাটকারীদের উৎসাহ দিয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি সেখানে বলেছিলাম যে সারা দেশের পপাথর কোয়ারি্র মতো সিলেটের কোয়ারিও খুলে দেয়া যায় কি না সে বিষয়টি গবেষণা করা যেতে পারে। কিন্তু আমার এ বক্তব্য কেউ টুইস্ট করলে তা আমার দায় না।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাদা পাথর, সিলেট, বিভাগীয় কমিশনার, রেজা উন নবী।

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ