অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
ফেঞ্চুগঞ্জের ইউএনওকে চুনারুঘাটে বদলী
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ৩:১৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর লুটপাটের ঘটনায় সমালোচনার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলীর সিদ্ধান্ত আবারও রদবদল করেছে সিলেট বিভাগীয় প্রশাসন।
গতকাল সোমবার এক আদেশে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলার দায়িত্বে এবং ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
তবে একদিনের মাথায় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বিভাগীয় কমিশনার।
ফেঞ্চুগঞ্জের ইউএনওকে কোম্পানীগঞ্জের পরিবর্তে হবিগঞ্জের চুনারুঘাট ইউএনও হিসেবে পদায়ন করে চুনারুঘাটের ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারি কমিশনার মো. ফজলে রাব্বানী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট, কোম্পানীগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বদলী, পদায়ন