০৫ মে ২০২৬

দৈনন্দিন

লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন


‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

দুপুরে উপজেলার বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও অনুপম দাস অনুপের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কনক চন্দ্র শর্মার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন বিপ্লব চন্দ্র রায়।

আলোচনায় অংশ নেন, থানা পুলিশের প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র মিত্র, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় ও সফল মৎস্যচাষি সাইফুল ইসলাম চৌধুরী।

বক্তারা বলেন, লাখাই একসময় দেশি প্রজাতির মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে হবিগঞ্জ উজানে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যের প্রভাবে মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস ম্লান হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বল্হু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে, আর অনেক প্রজাতি অস্তিত্ব সংকটে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, নির্বিচারে পোনা মাছ নিধন বন্ধ ও প্রশাসনের নজরদারি জোরদার করার তাগিদ দেন তাঁরা।

সভা শেষে সফল তিনজন মৎস্যচাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, অভয়াশ্রম,জাতীয় মৎস্য সপ্তাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ