০৫ মে ২০২৬

দৈনন্দিন

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন


‘হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য সড়ক র‍্যালি, পোণা মাছ অবমুক্তকরণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন প্রজাতির পোণা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন। 

আলোচনা সভায়  প্রধান অতিথি বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে অভয়াশ্রম প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মৎস্য খাত শুধু দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং জনগণের পুষ্টি চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা রাখছে। তাই টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে প্রত্যেককে সচেতন হতে হবে এবং মাছ চাষ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

পরে উপজেলার সফল মাছ চাষ ও মৎস্য উন্নয়নে অবদান রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি চলবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, মাহফুজুর রহমান মামুন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, সাদ্দাম হোসেন, মকসুদ মিয়া প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী, উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, মৎস্য সপ্তাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ