২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৬ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ৭:০০ অপরাহ্ন


সিলেট যেন পরিণত হচ্ছে ডেঙ্গুর নতুন আতঙ্কের শহরে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরও ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী। এর মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় আক্রান্ত ২৪ জন, সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে সর্বাধিক ৩৬ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, ডেঙ্গু, স্বাস্থ্য বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ