১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে অবৈধ ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ন


সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিতন করেছেন। 

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার উরাগ্রাম এলাকার সৈকত আলীর ছেলে সেলিম আহমদ (৩২) ও বগাইয়া হাওড় এলাকার জাবেদ আলীর ছেলে ইসমাইল আলী (৭০)। 

পুলিশ জানায়, শনিবার দুপুরে বাইপাস এলাকায় অভিযান চালিয়ে চিনি বুঝাই একটি ট্রাক আটক করে পুলিশ। পরে তল্লাশি করে ট্রাকে থাকা ২ হাজার ২০৫ কেজি অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় চালকসহ দুজনকে আটক করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'আটকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।'  




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভারতীয় চিনি, গ্রেপ্তার, পুলিশ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ