০৫ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

‘শেখ হাসিনার সময়কালে আমরা গনতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম’

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, `শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে গত বছরের গত ৫ আগষ্ট পর্যন্ত আমরা আমরা গনতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম। গনতন্ত্র কি? গনতন্ত্র কাকে বলে, গনতন্ত্র থাকলে কি হয় এইগুলো আমরা ভুলি গেছি।'


তিনি শনিবার (১৬ আগষ্ট) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সড়ক বাজারে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, `ফ্যাসিষ্ট সরকারের আমলে সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে জাতীয়তাবাদী দল।  সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।'


সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহ আজিজুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল হাসান শামিম, প্রচার সম্পাদক নুরুল আমিন, জাতীয়তাবাদি আইনজীবি ফোরাম কেন্দ্রিয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শামসুল হক তালুকদার জুয়েল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা অলিউর রহমান, যুবদল নেতা শেখ শামিম সহ অনেকেই। পড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া অনুষ্টিত হয়। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ