দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর নদীতে ভাসমান অবস্থায় মো. সাজল মিয়ার (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত মো. সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জাফলং গুচ্ছগ্রামে মুস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল হোসেন।
তিনি জানান, রোববার সকালে নিখোঁজ সাজল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্ত যেনো না হয় সেজন্য পরিবারের সদস্যরা আবেদন করেছেন। আমরা সেই প্রেক্ষিতে কাজ করতেছি।
জাফলং, গোয়াইনঘাট, পাথর শ্রমিক, নৌকা ডুবি, মরদেহ উদ্ধার