০৫ মে ২০২৬

দৈনন্দিন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে মাসুম মিয়া (৫) নামে এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে ছিলানী তাহিরপুর গ্রামের হাওর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫-১৬ জনের একটি পরিবার-পরিজন নিয়ে তাহিরপুর থানা ঘাটে আসেন তারা। এরপর লালন তরী নামের একটি পর্যটকবাহী হাউসবোটে ওঠে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেন। ওয়াচ টাওয়ারের পথে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় মাসুম। সঙ্গে সঙ্গে তার বাবা কবির হোসেন পানিতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শিশুটিকে আর খুঁজে পাননি।

খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের ৩ ঘন্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ শিশুর পিতা কবির হোসেন বলেন, আমার একমাত্র সন্তানকে নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছিলাম। হঠাৎ পানিতে পড়ে গেলে আমি সঙ্গে সঙ্গেই লাফিয়ে পড়ি, কিন্তু তাকে আর বাঁচাতে পারিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান,টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে যাওয়া শিশুটির মরদেহটি উদ্ধার  করা হয়েছে। ঘটনাটি মর্মান্তিক।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, তাহিরপুর, নিখোঁজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ