ছবিঃ কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে দুই বছর করে কারাদন্ডপ্রাপ্ত ৯জন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর লুটের সময় ভাম্যমাণ আদালত পরিচালনা করে ৯জনকে আটক করে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তাছাড়া আটক একজনের বয়স কম হওয়াই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


রবিবার (২৭ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা ও আটকের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।


ওসি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট বন্ধে টাস্কফোর্স গঠিত রয়েছে। ইউএনও মহোদয়ের নেতৃত্বে গতকাল শনিবার অভিযান পরিচলিত হয়। অভিযানে পাথর উত্তোলনের সময় ১০ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত, আর একজনের বয়স কম হওয়াই ভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জের সাদাপাথর, কালাইরাগ ও বাঙ্কার এলাকায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ১০ জনকে আটক করা হয়, এবং বিভিন্ন সাজা প্রদান করা হয়। এছাড়া অভিযান চলাকালে অবৈধ বালু ও পাথর উত্তোলনের সরঞ্জাম ও নৌকা ভেড়ে পানির নিচে গুড়িয়ে দেওয়া হয়েছে। 


সাজাপ্রাপ্তরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ের মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁওয়ের মকবুল হোসেন, দক্ষিণ কলাবাড়ির মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগের ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকি গ্রামের ইকবাল মাহমুদ ও মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকর গ্রামের জাহাঙ্গীর আলম ও আলী নূর এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের মোহাম্মদ জজ মিয়া।


আটককৃতদের আপডেট জানতে চাইলে ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, আইনানুগ ব্যবস্থা শেষে ৯জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর একজনের বয়স কম হওয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন স্পটে অবৈধ পাথর উত্তোলন ও লুট বন্ধে আমাদের টাস্কফোর্সসহ অভিযান চলছে। তারা এখনো ফিরে নি, এজন্য এখনো কোন বিস্তারিত তথ্য জানা যায় নি বলে জানান তিনি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, কোম্পানীগঞ্জ, পাথর লুট, সাদাপাথর, টাস্কফোর্স, কারাদণ্ড, ইউএনও আজিজুন্নাহার, ভ্রাম্যমাণ আদালত, অভিযান, পাথর উত্তোলন, অবৈধ পাথর ব্যবসা