১২ মার্চ ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

এয়ারপোর্ট থানা এলাকা থেকে মাদকসহ আটক ২

ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন

ছবিঃ আটক জাহাঙ্গীর আলম ও সাজেদুল ইসলাম সোহেল

সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসামগ্রী ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 


আটককৃতরা হলেন, নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার ফজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম এবং গোয়াইনঘাট থানার সাখের পেকেরখাল গ্রামের আব্দুল মব্বিরের ছেলে ও ইয়ারপোর্ট এলাকাস্থ ইলাশকান্দি এলাকার সাজেদুল ইসলাম সোহেল। 


রবিবার (২৭ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


পুলিশ জানায়, শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী সাকিনস্থ মিথুন ওয়ার্কসপ এর সামনে অভিযান পরিচালনা করে দুইজন মাদকসেবীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ২১(একুশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ আরও জানায়, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এয়ারপোর্ট থানায় (মামলা নং-২২) মামলা রুজু করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

Keywords: সিলেট, এয়ারপোর্ট, মাদক ব্যবসায়ী, ইয়াবা ট্যাবলেট, পুলিশ, আটক, অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সাইফুল ইসলাম, এসএমপি, মামলার তথ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ