০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দিরাইয়ে গৃহবধুর মৃত্যু ঘিরে ধ্রুমজাল

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে সোমা আক্তার (২২) নামের এক গৃহবধূ মৃত্যুর খবরে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১টায় পৌর শহরের চন্ডিপুর গ্রামে ঘটনাটি ঘটে।

 

সোমা আক্তার পৌর শহরের চন্ডিপুর গ্রামের কয়েস মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী। তার বাবার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গৃহবধু গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টাকালে স্বামীর বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় এলাকায় আত্মহত্যার বিষয়টি নিয়ে ধ্রমজালের সৃষ্টি হয়েছে । নিহতের শশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বললেও, বোন সাবিনা আক্তার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।

 

এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী-শশুড় পলাতক রয়েছেন বলে গ্রামবাসীর সূত্রে জানা গেছে।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার দাস জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাননি বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই, মৃত্য, গৃহবধুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ