অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শহরের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। দেশব্যাপী সংবাদ সম্মেলনর কর্মসূচির অংশ হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
বক্তব্যে তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্যবিরোধী সরকার। অন্তবর্তী সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।
এ সময় গত ১৭ জুলাইয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্রটি বাতিল করে বৃত্তি পরীক্ষাসহ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আলী আহমদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠান শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে একই দিনে রাজনগর জুড়ীসহ বিভিন্ন উপজেলায় একই দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) উপজেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা,কিন্ডারগার্টেন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা,বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দাবি