১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিন্দা ও ক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ১:২০ অপরাহ্ন


গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। 


সোমবার (১১ আগস্ট) লন্ডনের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ বলেন, এ হত্যাকাণ্ড সাংবাদিকতার স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত।

বিবৃতিতে বলা হয়, তুহিন ছিলেন নির্ভীক সংবাদ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মৃত্যু কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী একটি জঘন্য ঘটনা। গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তুহিন হত্যার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে কয়েকজন সশস্ত্র যুবকের হাতে নিহত হন তুহিন। এক নারীর পক্ষ নিয়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনা ভিডিও ধারণ করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তাঁকে ভিডিও মুছতে বলে। অস্বীকৃতি জানালে তাঁকে ঘটনাস্থলেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি দুই সন্তানের জনক।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

লন্ডন, প্রেস ক্লাব, সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন,সাংবাদিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ