দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মো. আক্তার হোসেন (৩২), কাটাখালী গ্রামের নূর আলম (২৪), ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) ও তার ভাই মূসা মিয়া (২০)।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের রক্তি নদীতে এ অভিযান পরিচালিত হয়। জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ১,৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জামালগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
জামালগঞ্জ, অভিযান, অবৈধ বালু উত্তোলন, নৌকা জব্দ, রক্তি নদী, বালুমহাল আইন