এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
লন্ডনে প্রবাসী সিলেটি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রথম সিলেট নির্মাণ স্কুল ক্রিকেট লেজেন্ডস ট্রফি ২০২৫ শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে।
গেল বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সেভেন কিং পার্কে অনুষ্ঠিত ফাইনালে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল শিরোপা জেতে।
ফাইনালে জাহিদের ৫৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে চ্যাম্পিয়ন হয় জামিয়া স্কুল। ম্যাচসেরা হন জাহিদ। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক জনি এবং সর্বোচ্চ উইকেটশিকারি আবু জায়েদ রাহী।
চারটি স্কুল এ টুর্নামেন্টে অংশ নেয়—শাহজালাল জামিয়া ইসলামিয়া, দি এইডেড হাই স্কুল, সরকারি পাইলট স্কুল ও ব্লু বার্ড হাই স্কুল।
সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালক মারুফ হাসান ও জুয়েল চৌধুরী। উপস্থিত ছিলেন রেজাউল হক রনি, হাসান আব্দুল্লাহ, আমজাদ আলী মিসবাহ ও এনামুল হক।
অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ থেকে আগত রাজনীতিবিদ রেজাউল হাসান কয়েছ লুদি, ক্রীড়া ব্যক্তিত্ব শহিদুল আলম রতন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, জে ফর সিকিউরিটি-এর জুয়েল চৌধুরী, দি এইডেড হাই স্কুলের সাবেক শিক্ষক ফজলুর রহমান, জামিয়ার সাবেক প্রিন্সিপাল আব্দুর শাকুর, সাবেক জাতীয় ক্রিকেটার নাসিরুল আলম নাহিদ, জামিয়ার প্রাক্তন ক্রিকেটার সৈয়দ নাদির আহমেদসহ আরও অনেকে।
চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শহিদুল আলম রতন ও রেজাউল হাসান। টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিলেন স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ ও ক্যাম্পাস গ্রুপ।
ক্রিকেট টুর্নামেন্ট, সিলেট নির্মাণ স্কুল ট্রফি, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল, লন্ডন, যুক্তরাজ্য