১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ন


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

রোববার (১০ ই আগস্ট ) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, মৌলভীবাজার-৪( শ্রীমঙ্গল  -কমলগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব । 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির এর  কেন্দ্রীয় কলেজ কার্যক্রম  সম্পাদক হা.ইউসুফ ইসলাহী , মৌলভীবাজার জেলা সভাপতি  ফরিদ উদ্দিন,হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ,জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমির ইসমাঈল হোসেন,জামায়াতের কমলগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মাসুক আহমদ,শ্রীমঙ্গল জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ , জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, শ্রীমঙ্গল  উপজেলা শাখার সাবেক সভাপতি তারেক মাহফুজ, এমরান হোসাইন মনিয়ার,মোঃ সাদিকুল ইসলাম,শ্রীমঙ্গল উপজেলার অর্থ সম্পাদক শফি আহমদ সাইদ,শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল প্রমূখ।

 অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মোহাইমিন সাইফ চৌধুরী। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ছাত্রশিবির, শ্রীমঙ্গল, সংবর্ধনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ