প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার নিয়োগের পরিকল্পনা ডিসির
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৫:২৭ অপরাহ্ন
২৪ ঘন্টা পর গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, ৪ টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। উনি যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে বেশ খানিক দূরে তার মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিখোঁজের ২৪ ঘন্টা পর সিপাহী মাসুম বিল্লাহের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী কার্যক্রম শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে।
এর আগে গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।
বিজিবি, নিখোঁজ, সিলেট, গোয়াইঘাট, ইছামতি নদী, মরদেহ