১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার আংশিক কমিটি অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৪:২৯ অপরাহ্ন


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৬ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (৯ আগস্ট) এই কমিটির অনুমোদনের বিষয়টি ঘোষণা করা হয়।

নবগঠিত আংশিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি আল মাহমুদ, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মিছবাউল হক মোহন, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এনাম আরিয়ান।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি এসএম আমীরুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন ও ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমীর হোসেন জালালি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, রেদ্বওয়ান হুসেন আসিফ, আবুল হুসেন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, শাহরিয়ার হোসেন মাহি, ইঞ্জিনিয়ার সাকিল আহমদ, আরমান আহমদ লিমন, সাইফুর রহমান উজ্জল, অর্থ সম্পাদক রুবেল আহমদ মারজান, সহ-অর্থ সম্পাদক রেজাউর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম আহমদ, উপ-দপ্তর সম্পাদক মুক্তার আহমদ ইমরান, প্রচার সম্পাদক হুমায়ূন আহমদ, সহ-প্রচার সম্পাদক এম কে মুসা চৌধুরী, ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম শিপন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ খান, সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম মাসুম, সহ-সমাজসেবা সম্পাদক গিয়াস উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওলী উল্লাহ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ।

কার্যকরী সদস্য পদে রয়েছেন ফারদিন হাসান, আবুল খয়ের, সাজ্জাদুর রহমান, ওলিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মনসুর, বুরহান আহমদ, নুরুল হোসেন এবং মো: মওদুদ মুসা।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, জেলা পর্যায়ে ছাত্র অধিকার পরিষদকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও তারা নিশ্চিত করেছেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কমিটি, অনুমোদন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ