০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ২:২৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে মছব্বির আহমদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মনু নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। পরে তাঁর বড় ভাই আলাল মিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদীতে মছব্বিরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ভাই ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ তদন্ত চলছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পুলিশ, মরদেহ, জগন্নাথপুর, কুশিয়ারা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ