১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে ঝুলন যাত্রার পূজামণ্ডপ পরিদর্শন করলেন মহসিন মিয়া

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ১:৫১ অপরাহ্ন


শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেন- এ দেশ আপনার আমার সবার, এদেশে আমাদের সকলের সমান অধিকার, তাই ভেদাভেদ ভুলে আমরা একে অন্যের হাতে হাত রেখে আগামী দিন চলতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আপনাদের খোঁজ রাখেন, তিনি চান আপনারা যেন সব সময় ভাল থাকেন। আপনাদের পাশে থাকতে, আপনাদের খেয়াল রাখতে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন।


শুক্রবার  (৮ আগস্ট) রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে আলিনগর চা বাগানে সনাতন ধর্মালম্বীদের ঝুলন যাত্রার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

 

তিনি আরও বলেনৈ, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের নেতা তারেক রহমান আমাকে ফোন দিয়ে নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য। কেউ যেন আপনাদের কোন প্রকার ক্ষতি করতে না পারে। তারেক রহমানের নির্দেশে আপনাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় ও মন্দিরে মন্দিরে গিয়ে আমরা পাহারার ব্যবস্থা করেছি, আমি নিজে রাত জেগে প্রত্যেকটি এলাকায় আমার দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজন নিয়ে পাহারা দিয়েছি ‘

 

তিনি বলেন- আপনারা খোঁজ নিয়ে দেখবেন গত ১৭ বছরে আপনাদের দুঃসময়ে যাকে কাছে পান নি এবং এলাকায় আসেনি তারাই এখন আপনাদের কাছে এসে লম্বা লম্বা কথা বলে আপনাদের প্রিয় হওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন তারা নির্বাচন নামের বসন্তের কুকিল, নির্বাচন আসলেই তাদের দেখা যায়, নির্বাচন চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তাই ওইসব লোকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। আমার একমাত্র মূলনীতি শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তির ও সম্প্রীতি, আর আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।


এ সময় উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মাদকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কানু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, আবুল হোসেন, এম এ রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, লেমন গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, পৌর বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মীর এম এ সালাম, নজরুল ইসলাম, টিটু দাস সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ