এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ২:২৩ অপরাহ্ন
বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাজ্জামান তুহিনকে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুটপাতে কারা চাঁদাবাজি করে, তা সবাই জানে। এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’
নেতৃবৃন্দ আরও বলেন, গতকাল গাজীপুর সদর থানার কাছে সাংবাদিক আনোয়ার হোসেনের ওপরও সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। প্রশাসন যদি সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিত, তবে তুহিনকে হয়তো এভাবে প্রাণ হারাতে হতো না।
বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বিকেলেই তিনি ফুটপাতে চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। কয়েক ঘণ্টা পরই নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা দেশের চাঁদাবাজদের বেপরোয়া ও ভয়ঙ্কর রূপের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট, সিলেট