এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের ঝুলনযাত্রা উৎসবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেচেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে ঝুলনযাত্রা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পূজামণ্ডপে পৌঁছালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, “আপনারা আমার পরিবারের সদস্য। আমার নিজেরও চা বাগান আছে, চা বাগানের একটি প্রথা রয়েছে। সে প্রথা অনুযায়ী আমরা মালিক-শ্রমিক এক পরিবার এবং একে অন্যের আপনজন।”
তিনি আরো বলেন, “আপনারা জানেন বিগত দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা যেন নির্ভয়ে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমি প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত থেকেছি। সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি।”
তিনি বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের প্রত্যেকটি পাড়া মহল্লায়, মন্দিরে মন্দিরে গিয়ে আমরা পাহারার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন আমি নিজে রাত জেগে প্রত্যেকটি এলাকায় আমার দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজন নিয়ে পাহারা দিয়েছি।”
মহসিন মিয়া বলেন, “আপনারা খেয়াল করে দেখবেন, গত ১৭ বছরে, এমনকি আপনাদের দুঃসময় যাকে কাছে পান নি এবং এলাকায় আসেনি, তারাই এখন আপনাদের কাছে এসে লম্বা লম্বা কথা বলে জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা করবে। মনে রাখবেন তারা নির্বাচন নামের বসন্তের কোকিল, নির্বাচন আসলেই তাদের দেখা যায়, নির্বাচন চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরো বলেন, “আমার একমাত্র মূলনীতি শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের উন্নয়ন, শান্তির ও সম্প্রীতি। আর আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি, আমার দল, ও দলের নেতাকর্মী এবং আমার আত্মীয়স্বজনদের নিয়ে আপনাদের সাথে আছি আপনাদের সাথেই থাকবো।”
একসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিল্লাত হোসেন মিরাশদার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোবারক হোসেন, পৌর বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার নারী-পুরুষ সনাতনী ভক্তবৃন্দ।
মৌলভীবাজার, বিএনপি, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, ঝুলনযাত্রা, পূজামণ্ডপ