১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধি, মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন


সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুলের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আসরের নামাজের পর মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু, মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার,সদস্য মো.কামাল হোসেন,যুবদলের আহবায়ক মো.গোলাম সইফুল,যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়া,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.শেফুল মিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ আগস্ট পরিবার-পরিজনকে দেখতে লন্ডনে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামরুল। পরে তাকে সেখানকার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দোয়া মাহফিলে কামরুজ্জামান কামরুলের দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বিএনপি,কামরুজ্জামান কামরুল,বিএনপির মনোনয়নপ্রত্যাশী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ