সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনযাত্রীদের একটি সংগঠন সিলেট অঞ্চলের রেলসেবা উন্নয়নের দাবিতে ৮ দফা দাবি জানিয়েছে। একইসঙ্গে শনিবার (৯ অগাস্ট) সকালে কুলাউড়া রেলস্টেশনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অগাস্ট) দুপুরে কুলাউড়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ট্রেনযাত্রীদের পক্ষে আন্দোলনের সমন্বয়কারীরা।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়, তা হলো: সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু, ওই সেকশনের বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু, কুলাউড়া জংশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকামুখী স্টেশনসমূহে যাত্রাবিরতি বাতিল, সিলেটের ট্রেনগুলোর সিডিউল ঠিক রাখতে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযুক্তি ও যাত্রীসংখ্যা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম। লিখিত বক্তব্য পাঠ করেন এম আতিকুর রহমান আখই। এ সময় আরও বক্তব্য দেন খথালেত পারভেজ বখস, ময়নুল হক পবন, এম মোক্তাদির হোসেন ও একেএম জাবের আহমদ।
সমন্বয়কারীরা শনিবারের মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের অংশগ্রহণের আহ্বান জানান।
কুলাউড়া রেলস্টেশন,সিলেট রেলসেবা উন্নয়ন,ট্রেনযাত্রীদের ৮ দফা,সিলেট-ঢাকা বিশেষ ট্রেন