অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ গেল বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ন
সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করবে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইকো সলিউশন’।
নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও বর্জ্য থেকে শক্তি উৎপাদনের লক্ষ্যে বুধবার (৬ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং ইকো সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।
চুক্তি অনুযায়ী, ইকো সলিউশন প্রথম পর্যায়ে নগরীতে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করবে। ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। পরে গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিনিয়র সাংবাদিক মো. মঈন উদ্দিন মন্জু, মিসবাহ উদ্দীন আহমদ, হাসান মো. শামীম, মো. সাঈদ আল মোমিন মিশু ও মো. হাবিবুর রহমান সুমন প্রমুখ।
সিসিক, চুক্তি, ইকো সলিউশন, বর্জ্য শক্তি, সিলেট