০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

দিরাইয়ে নাট্যাভিনেতা নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন


দিরাইয়ের বিশিষ্ট নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক মরহুম নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট, দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা সাংস্কৃতিক সংসদের সভাপতি ও সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার। তিনি বলেন, 'নজরুল ইসলাম শুধু একজন সংস্কৃতিকর্মী নন, তিনি ছিলেন সমাজ ও মানবতার আলোকবর্তিকা। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।' 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন—সংগীত শিক্ষক বিষ্ণুপদ দাস, পৌর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, ধামাইল উন্নয়ন পরিষদ উপজেলা শাখার সভাপতি অসীম চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, খেলাঘর দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, কবি মিজানুর রহমান মিজান, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর, গোলাম জিলানী, প্রদীপ দে, মৃদুল চৌধুরী, বাউল শিল্পী শিমুল বিশ্বাস, অনুপম দাস, দীপক নন্দী, সিজিল মিয়া তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রয়াত নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান দোয়া পরিচালনা করেন।

প্রসঙ্গত, নজরুল ইসলাম জীবদ্দশায় অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সাধারণ সম্পাদক এবং উপজেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নজরুল ইসলাম দিরাই, সাংস্কৃতিক অঙ্গন স্মরণসভা, দিরাই ইউএনও, সুনামগঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান, অংকুর পরিষদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ