২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সুনামগঞ্জে বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৩:১০ অপরাহ্ন

ছবিঃ সুনামগঞ্জ জেলা। সিলেট ভয়েস গ্রাফিক্স।

সুনামগঞ্জে বাসের সাথে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা খুশী (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮) ও শফিকুল ইসলাম (৫০)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলাগামী সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেট থেকে সুনামগঞ্জগামী বাসের সাথে।

(ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, অটোরিক্সাটিতে থাকা দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং আহত অবস্থায় আরেকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়াও দুইজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সড়ক দুর্ঘটনা, সিলেট, বাস, অটোরিক্সা, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ