১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মধ্যনগরে মোতালিব খানের গণসংযোগ

প্রতিনিধি, মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আব্দুল মোতালিব খান গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ধর্মপাশা থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে মধ্যনগর আসেন তিনি। রাস্তাজুড়ে শোডাউনের দৃশ্য ছিল নজরকাড়া ও রাজনৈতিকভাবে উৎসাহব্যঞ্জক।রাস্তাজুড়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।

মোতালিব খান বলেন, 'এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি একটি বার্তা। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা সবসময় রাজপথে ছিলাম,এখনো আছি, ভবিষ্যতেও থাকব। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'

তিনি আরও বলেন, 'এই জনপদের মানুষ আজ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও দুঃশাসনের অবসান চায়। আমি তৃণমূলের কণ্ঠস্বর নিয়ে রাজনীতিতে এসেছি। দলের সংকটকালে কখনো পিছু হটিনি। দলীয় কর্মসূচি বাস্তবায়নে আমি বারবার কারাবরণ করেছি।দল এই ত্যাগ ও নিষ্ঠার সঠিক মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস।'

শোডাউনে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পথিমধ্যে স্থানীয় বাজার ও জনপদে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, রাজনীতি, আবুল মোতালিব খান, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ