সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ন
৩৬ জুলাই ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর রেজিস্টারি মাঠে পূর্ব নির্ধারিত এ সমাবেশ শুরু হয়।
এরপর বর্ণাঢ্য মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে মহানগর জামায়াত, ছাত্রশিবির ও বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ পতন ঘটেছে। কিন্তু এখনো দুর্নীতি, চাঁদাবাজি, খুন-ধর্ষণ বন্ধ হয়নি। তাই আগামী লড়াই দুর্নীতির বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, ‘শহীদের পরিবার ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি। আমরা চাই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তোলা হোক।’
মিছিলপূর্ব সমাবেশে ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের আমীরে জামায়াত স্পষ্ট করে বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এবার আমাদের সংগ্রাম দুর্নীতি মুক্তির জন্য।’
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ছাত্রশিবির মহানগর সভাপতি শাহীন আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বায়তুল মাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার এবং বিভিন্ন থানার আমিরগণ।
গণমিছিল, সমাবেশ, জুলাই অভ্যুত্থান, সিলেট, জামায়াতে ইসলামী