০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

গোলাপগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ উত্তরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

হিরা মিয়া ওই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। 

পুলিশ জানায়, রোববার রাতে স্থানীয়রা হিরা মিয়ার বাড়ি থেকে প্রায় ৭০ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মরদেহ উদ্ধার, গোলাপগঞ্জ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ