০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কুলাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (বয়স আনুমানিক ১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সকালে স্থানীয়রা ডোবায় মরদেহটি দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কিশোরটি ডোবার পাশে মলত্যাগ করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় এবং ডুবে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের সময় তার পরনের প্যান্ট খোলা ছিল এবং ডান হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল বলেও জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করেছি। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কুলাউড়া কিশোর মরদেহ, কুলাউড়া ডোবা মৃত্যু, অজ্ঞাত মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ