১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রুম্মান গ্রেপ্তার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ন


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শাখার সহ-সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রুম্মানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাতে শহরতলীর সুরভী পাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ‘শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রুম্মানকে বিস্ফোরক আইনের মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাত্রলীগ, গ্রেপ্তার, শ্রীমঙ্গল পৌর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ